প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে মাদারীপুরের শিবচর পৌর মার্কেটের সামনে ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ শীর্ষক ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর (Bangla QR)’ কার্যকমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তানিম হাসান।
পূবালী ব্যাংক শিবচর শাখার সিনিয়র প্রিন্সিপাল ম্যানেজার মো. শেখ ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. খন্দকার আতিকুর রহমান, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআরএম ও সহকারী জেনারেল ম্যানেজার শেখ মো. মারুফ হাসান, স্থানীয় পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহামুদ রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য পূরণে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের একটি পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীর হাতে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেওয়া হয়।
এর মাধ্যমে প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা সভা শেষ হওয়ার পর ফিতা কেটে ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন