প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। নির্মাতা ইমরাউল রাফাতের নতুন নাটক ‘মনের মতো মন’-এ দেখা যাবে তাকে।
এই নাটকে দেখা যাবে তাকে ইয়াশ রোহান-এর বিপরীতে অভিনয় করতে।
ভালোবাসার ভিন্নধর্মী এবং আবেগঘন গল্পে অভিনয়ের জন্য ইতিমধ্যে ছোট পর্দায় নজর কেড়েছেন নিহা। তিনি বলেন, “চমৎকার চিত্রনাট্য আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় নতুন এই কাজটিতে যুক্ত হয়েছি।” ইয়াশ-নিহা জুটির রসায়নের পাশাপাশি গল্পনির্ভর নাটকে থাকবে অভিজ্ঞ তারকাদের শক্ত উপস্থিতি।
নাটকটিতে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায় ও কচি খন্দকারের মতো একঝাঁক গুণী অভিনয়শিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন