প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মালিকবিহীন একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।
বিজিবি সূত্র থেকে জানা যায়, রবিবার (৯ আগস্ট) ঘুমধুম বিওপি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটি জানতে পারে যে, নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে নিয়ে আসবে।
এর পরিপ্রেক্ষিতে ৩৪ বিজিবি অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানটি সোমবার মধ্যরাতে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় পরিচালিত হয়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন