প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইনতিশার হাসনাত জিমেল (২২) মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে রাঙামাটি শহরের চক্রপাড়া সংলগ্ন মায়ামী বালুচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিমেল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ইনতিশার হাসনাত জিমেলসহ চার বন্ধু মঙ্গলবার রাঙামাটিতে বেড়াতে আসেন। বিকেলে তারা নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন মায়ামী বালুচর এলাকায় পৌঁছালে চারজনই হ্রদের পানিতে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে জিমেল সাঁতার কাটতে কাটতে গভীর পানিতে চলে গেলে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে হ্রদের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে অচেতন অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ কামাল তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ফরহাদ কামাল জানান, ইনতিশার হাসনাত জিমেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
বর্তমানে নিহতের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন