প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে পটুয়াখালীতে কোস্টগার্ড প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে।
কোস্টগার্ডের সূত্রে জানা গেছে, সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে, এর উদ্দেশ্য হলো সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসের তল্লাশি চালিয়ে প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এই ঘটনার জন্য বাসের চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়েছে।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন