প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০২৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবিএম বদরুল আলম মুর্শেদ (রাজিব)।এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুস ছালেক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা, শিক্ষক প্রতিনিধি জুবাইরিয়া খাতুন, সাবেক সদস্য লুৎফর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম নিরব ও ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার প্রমূখ।
এ সময় অত্র স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে কাঙ্ক্ষিত সাফল্য পেতে এখন থেকেই নিয়মিত ও মনোযোগী অধ্যয়নের কোনো বিকল্প নেই। এসএসসি পরীক্ষার বাকি সময়টুকু সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে দুর্বল বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে সন্তানদের মোবাইল ও অপ্রয়োজনীয় ডিভাইস ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও যত্নশীল হওয়ার তাগিদ দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির মধ্যে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঘরে-বাইরে ইতিবাচক পরিবেশ বজায় রাখলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোর্ডে সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন