প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিক সদস্যরা ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের নয়আনী বাজার সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী।
কর্মবিরতি ও মানববন্ধনে অংশগ্রহণকারী দোকান কর্মচারীরা তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ১০০% অর্থাৎ পূর্ণাঙ্গ বোনাস প্রদান করতে হবে। এছাড়া অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষে অনুরূপ বোনাস প্রদান করারও দাবি জানানো হয়। শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিক ও কর্মচারীদের জন্য ৮ ঘণ্টা ডিউটি নিশ্চিত করা এবং বার্ষিক ছুটি প্রদান করতে হবে।
তারা আরও দাবি করেন, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোনো কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন