প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬-এর প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও অগ্রগতি নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ১৮০ দিনে জনগণের সরকার’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় কর্মশালার অংশ হিসেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালাটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাশরাফী মর্তুজা এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মোহাম্মদ মুর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি তুলে ধরেন। তিনি কৃষিঋণ মওকুফ, খাল খনন, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালুর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাশরাফী মর্তুজা বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং সরকারের গৃহীত উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম দায়িত্ব।
তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাষ্ট্র সংস্কার ও কর্মসংস্থানসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি বই অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি, সরকারের গৃহীত উদ্যোগ এবং সেগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন