প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, স্টেশন রোড, আনারকলি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, আইয়ুব আলী, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল, মাহমুদুল হাসান মিরন, বিল্লাল হোসেন সানি, মামুন পাঠান, মোহাম্মদ আলকাছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফয়সাল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।
বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ উল্লেখ করেন, টঙ্গীতে আওয়ামী অগ্নি-সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "আমরা টঙ্গী বিএনপি রাজপথে রয়েছি আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যতই অরাজকতা সৃষ্টির চেষ্টা করুক, তাদের আপা আর দেশে আসতে পারবে না।
এদিকে, টঙ্গীতে পোশাকশ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন