প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পের পরিচালক (পিডি) পদে নিয়োগ নবায়ন পেলেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।
দেশের ভূমি নিবন্ধন সেবা আরও আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল করার উদ্দেশ্যে ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা ইউনিট থেকে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এ আদেশে স্বাক্ষরকারী হচ্ছেন যুগ্মসচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ৬৩২ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে কার্যকর 'ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন' প্রকল্পটি দেশের ভূমি নিবন্ধন কার্যক্রমকে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে পরিচালিত হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের জন্য অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজকে প্রেষণে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি প্রকল্পের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি এবং অগ্রগতি মূল্যায়নের কাজে নিয়োজিত থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে ভূমি নিবন্ধন কার্যক্রমে। দলিল নিবন্ধন প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ।
এ ছাড়া, সেবাগ্রহীতাদের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
সরকারের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভূমি নিবন্ধন সেবায় গতি, জবাবদিহি এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন