প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, সাথে রয়েছে দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। এই রিপোর্টটি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ থেকে জানানো হয়েছে।
আজ র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাত ১২টা ১০ মিনিটের সময়ে মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর পাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযানে যায়। অভিযানের সময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পড়ে থাকতে দেখা যায়, যা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের আশপাশে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার পরও উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিক বা এর সঙ্গে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে র্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বিদেশী পিস্তল এবং অ্যামোনেশন জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন