০৫:৪২ পি.এম
লেবাননের সেনাবাহিনী মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্য নিয়ে ইসরাইলের সঙ্গে হওয়া চুক্তির প্রেক্ষিতে নির্ধারিত তিনটি ‘পাইলট জোন’-এর মধ্যে একটি পাইলট জোনে সেনা মোতায়েন শুরু করেছে।
এই ঘোষণা এসেছে, যখন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্র সফর আবার করছেন।
ইসরায়েলের সঙ্গে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি পৌঁছাল ১৫০ কিলোমিটারে
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরাইল লেবাননের ভেতরে অভিযান চালায়। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু লেবাননের কিছু এলাকা এখনো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।
এ পর্যন্ত ইসরাইলি বাহিনী তথাকথিত তিনটি পাইলট জোনের মধ্যে শুধু একটি জোনের উপকণ্ঠ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। অন্যান্য দখলকৃত এলাকাগুলোর বিষয়ে এখনও কোনো সমাধান পাওয়া যায়নি।
মোটের ওপর বাকি দুটি পাইলট জোনে ইতিমধ্যেই লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে নাবাতিয়েহ অঞ্চলের জাওতার আল-গারবিয়া এলাকায় সেনা ইউনিট মোতায়েন শুরু হয়েছে।’
লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লেবাননের পতাকা বহনকারী বেশ কিছু সামরিক যান ইসরাইলের ভাষায় ‘নিরাপত্তা অঞ্চলের’ সীমানায় অবস্থিত গ্রামে প্রবেশ করছে।
হিজবুল্লাহ ইরানের সমর্থনে মার্চ মাসে ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর মাধ্যমে লেবাননকে বৃহত্তর মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। এর পরপরই ইসরাইল লেবাননে অভিযান চালাতে শুরু করে।
গত মাসে লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার, হিজবুল্লাহকে নিরস্ত্র করা, এবং দক্ষিণাঞ্চলের নিরাপত্তার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
হিজবুল্লাহ বারবার এই চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং নিরস্ত্র হতে অস্বীকৃতি জানিয়েছে।
অন্যদিকে ইসরাইলের পূর্ণ সেনা প্রত্যাহারের জন্য কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘পাইলট এলাকাগুলোর একটিতে’ নিজেদের বাহিনীর অবস্থান পুনর্বিন্যাস করবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন