প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তর করা এবং প্রান্তিক পর্যায়ে অর্থায়ন সহজ করে তোলার লক্ষ্যে বড় উদ্যোগ গ্রহণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির বাস্তবায়নাধীন ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’ এর আওতায় ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ বিতরণ করার সুযোগ পাবে।
রাজধানীর আগারগাঁও স্থিত পিকেএসএফ ভবন-১ এ আয়োজিত একটি অনুষ্ঠানে এসব চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন হয়। পিকেএসএফের পক্ষ থেকে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক বা উপব্যবস্থাপনা পরিচালকগণ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কম্পানি লিমিটেড (ইউবিকো)।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এই বিষয়ে বলেন, ‘দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তর ঘটানোর জন্য পিকেএসএফ যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোর সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এই স্কিম চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই কাঠামো অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা সরাসরি প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণ করবে। এছাড়া, ব্যাংক ঋণের প্রয়োজনীয় গ্যারান্টি বা জামানত দেয়ার দায়িত্ব পালন করবে পিকেএসএফ। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার করার বিষয়েও পিকেএসএফ নিবিড় তদারকি অব্যাহত রাখবে।’
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ‘ব্যাংকিং খাতের অর্থকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছে দিয়ে দেশের অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই স্কিম একটি কার্যকর ভূমিকা পালন করবে।’
এছাড়া, উল্লেখ্য যে, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএস এর কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির মধ্যে চুক্তি হয়, যার মধ্যে ৬টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি ইতোমধ্যে পিকেএসএফের ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে মোট ১ হাজার ৮২ কোটি টাকা বিতরণ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন