প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিবিড় মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে, তাদের ডাটা শিটে (PDS) হোয়াটসঅ্যাপ সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
আজ রবিবার মাউশির পক্ষ থেকে এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। গত ২৫ আগস্ট স্বাক্ষরিত অফিস আদেশটি 'অতীব জরুরি' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহে 'ডিজিটাল মনিটরিং সিস্টেম' (ডিএমসি) অ্যাপের মাধ্যমে লাইভ মনিটরিং করার জন্য হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। তবে, অধিকাংশ প্রধান শিক্ষকের PDS-এ সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের PDS-এ উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন