ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সৈয়দপুরে মিলাদুন্নবী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা


সৈয়দপুরে মিলাদুন্নবী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছরের মতো এবারও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২১ আগস্ট বাদ জুমা শহরজুড়ে আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি। সৈয়দপুরস্থ আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার শুরু হয় গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে, শুক্রবার জুমার নামাজের পর। এতে শহরের বিভিন্ন মসজিদ, খানকাহ এবং পাড়া-মহল্লা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল আরোহী অংশগ্রহণ করেন। আয়োজকদের কথা অনুযায়ী, জুমার নামাজের পরপরই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী মোটরসাইকেল আরোহীরা গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠে একত্রিত হন। পরে সেখান থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দরুদ ও সালাম পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানাতে প্রতি বছরই এ ধরনের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ এম


রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ১৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫৩০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ মোঃ ফটিক সরকারের ছেলে মোঃ ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মোঃ বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাতকে (২১) গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, পারভেজের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি, দামকুড়া থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে ২০২৫ সালের ৮ মে, ২০২৩ সালের ২৪ জুলাই, ২০২২ সালের ৩০ আগস্ট এবং ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল। রিফাতের বিরুদ্ধেও কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ২০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: উত্তর নওদাপাড়া গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে মোঃ তুষার ইমরান (২৬), মধ্য নওদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ রায়হান ইসলাম (২৭), উত্তর নওদাপাড়া (কালুর মোড়) গ্রামের মোঃ সুরাপের ছেলে মোঃ সাহারুপ আলী ওরফে রবিন (২২), একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং উত্তর নওদাপাড়া গ্রামের মোঃ আবু বক্করের ছেলে মোঃ রাব্বি (২৬)।
এদিকে, বুধবার দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আলীগঞ্জ বাগারপাড়া গ্রামের মোঃ মাহাতাব আলীর ছেলে মোঃ মুরাদ হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

মাসুদ রানা রাব্বানী
রাজশাহী-০১৭১১-৯৫৪৬৪৭
২০-০৮-২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:১০ এম


রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে কর্তব্যরত পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার অভিযোগে মোঃ শফিউল আলম পাভেল (৩৭) নামে এক বাইকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর মোজার নভোথিয়েটার পার্কের সামনে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মোঃ শফিউল আলম পাভেল (৩৭), তিনি পাবনা জেলার সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি খাঁর ছেলে। তিনি বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকায় বসবাস করেন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে বাইক সাইড করার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আহত পুলিশ কনস্টেবলকে সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে সাইবার ক্রাইম ও সিসিটিভি ইউনিট ঘটনাটি তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে শফিউল আলম পাভেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ আরএমপির সিসিটিভি বিভাগের সহায়তায় অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানার রানীনগর (মোন্নাফের মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এদিন গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:১২ এম


নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল তিনটার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মো. আমিন উল্যাহ উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মৃত মজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে দখলীয় নাল জমিতে ধান চাষ করতে গেলে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হন আমিন উল্যাহ হাওলাদার ও তার পরিবারের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমিন উল্যাহসহ পরিবারের আটজন সদস্য গুরুতর আহত হন। পরে আহত আমিন উল্যাহ হাওলাদার এবং তার দুই ছেলে আনোয়ার হোসেন ও জাকের হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে আমিন উল্যাহ হাওলাদারের মৃত্যু হয়।

আহত জাকের হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তিতে কয়েক যুগ ধরে তারা চাষাবাদ করে আসছেন। সম্প্রতি স্থানীয় অপর একটি পক্ষ ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালায়। এ নিয়ে মামলাও চলমান রয়েছে, তবে জমিতে কোনো নিষেধাজ্ঞা নেই। গত ১২ আগস্ট অন্যান্য বছরের মতো রোপা আমন ধানের চারা লাগাতে গেলে প্রতিপক্ষের একরাম (৫০), আহছান উল্যাহ (৪৫), ইয়াকুব (৩৫), ফয়েজ উল্যাহ (৪২), সিরাজ (৪১), সালাউদ্দিন খোকন (৫২), ইসমাইল (২৫), আফসার (২৪), সাহাব উদ্দিন (৪০) সহ ৩০/৪০ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরিবারের আট সদস্যকে গুরুতর আহত করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের ঘটনায় সংঘর্ষে আহত আমিন উল্যাহ হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

ওসি আরও বলেন, নিহতের পক্ষের দায়ের করা মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বিবাদী পক্ষের এক ব্যক্তিও মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:২১ এম


তালতলীতে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবেদন

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর বড় ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের পৃথক কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল হক এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের কার্যালয়ে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে সকল বাধার বিরুদ্ধে এসব কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল হক।

তিনি বলেন, "তারা দুই ভাই" বরগুনা জেলার অভিভাবক, প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত আস্থাভাজন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমাদের এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই কারণে সময় থাকতে এসব মিথ্যাচার এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করে বিএনপির সভ্য রাজনীতিতে ফিরে আসুন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন আরও বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ "আমাদের বরগুনা জেলার অভিভাবক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১৯ আগস্ট উপজেলা বিএনপি একটি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।" এর পরপরই বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর বড় ভাই একই দিনে আরেকটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

তিনি আরও জানান, "উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির দিনে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে।" একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপারের প্রেস রিলিজেও উল্লেখ করা হয়েছে। কিন্তু এ ঘটনার চিত্র পরিবেশন করা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর বড় ভাই মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ ফেসবুকে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য পরিহার করে বিএনপির সভ্য রাজনীতি করার মানসিকতা তৈরি করুন। সংবাদ সম্মেলনে যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম এবং সাইফুল ইসলাম মামুন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন, ছাত্রদল সভাপতি হাওলাদার মোহাম্মদ নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার, কৃষক দলের সভাপতি জাফর হাওলাদার, জিয়া মঞ্চের উপজেলা সভাপতি জাকির খলিফা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অমিতসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%