প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে চুরির অভিযোগে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলীগ জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় স্থানীয়রা শাহাদাৎ হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে উত্তেজিত জনতা শাহাদাৎ হোসেনকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
একপর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন