প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিকের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত দুই আসামি আটকের পরপরই জামিনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আদালত ঘেরাও করে বিক্ষোভে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করেন তারা।
কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আদালতে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে গেট ঠেলে আদালত চত্বরে প্রবেশ করে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
সিনিয়র সাংবাদিক হাসান আলী সঞ্চালনায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ কুষ্টিয়া কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল করতে হবে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এর আগে, শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালান কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফসহ তার লোকজন। এ ঘটনায় ওই দিনই থানায় এমপির ছেলে, ভাই ও পিএসসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। এ মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন