০৪:৪৩ পি.এম
মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও প্রকাশের দাবি যুক্তরাষ্ট্রে উঠেছে। এই ভিডিওটি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ মঙ্গলবার প্রকাশ করেছে, এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটির নাম "হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প" এবং এটি প্রায় দুই মিনিটের। এই ভিডিওতে ফার্সি ভাষায় মেলানিয়া ট্রাম্পকে কীভাবে লক্ষ্যবস্তু করা যেতে পারে, সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
ভিডিওটিতে দাবী করা হয়েছে, মেলানিয়ার ফ্যাশনপ্রেমকে কাজে লাগিয়ে, তার স্টাইল টিমের একটি সদস্যকে অর্থের বিনিময়ে প্রভাবিত করে তিনি কোন ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন, তার তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এরপর সম্ভাব্য পোশাকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট ভিএক্স ব্যবহারের কথাও ভিডিওতে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আরো দাবি করা হয়, ভিএক্স হল একটি গন্ধহীন তৈলাক্ত রাসায়নিক, যার সংস্পর্শে এলে প্রাণহানির ঝুঁকি থাকে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া ভিডিওতে মেলানিয়া ট্রাম্পের স্টাইল টিমের সদস্যদের নাম, তার নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কথিত কোডনেম এবং সম্ভাব্য নিরাপত্তা কৌশল সম্পর্কেও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভিডিওর শেষে, ট্রাম্প দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পের উদ্দেশে একটি হুমকিসূচক বার্তা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল বা হুমকির সত্যতা সম্পর্কে প্রকাশ্যে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন