প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাক্তন ওয়াল স্ট্রিট আইনজীবী জে ক্লেটন যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসতে যাচ্ছেন। তার নিয়োগের প্রক্রিয়া মার্কিন সিনেটে মঙ্গলবার ৫১-৪৭ ভোটের ব্যবধানে ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ডিএনআই) হিসেবে চূড়ান্ত করা হয়।
মার্কিন গোয়েন্দা দপ্তর বর্তমানে বাজেট সংকোচন ও লাগাতার কর্মী ছাঁটাইয়ের কারণে এক কঠিন সময় পার করছে; আর ঠিক এমন সংকটময় মুহূর্তেই তিনি এর নেতৃত্ব গ্রহণ করলেন। ক্লেটনের পূর্বসূরি বিল পুলট মাত্র ৪০ দিনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ব্যাপক কর্মী ছাঁটাই করেছেন এবং এর আগে জুনে পদত্যাগ করেছিলেন তুলসি গ্যাবার্ড। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে ধারণা রয়েছে যে, ক্লেটন দপ্তরের পতন ঠেকানোর চেয়ে বরং চলমান সংকটেরই ব্যবস্থাপনা করবেন।
জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে মনোনীত করলেও চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া ছিল বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ১৫ জুলাইয়ের শুনানিতে ডেমোক্র্যাটরা ২০২০ সালের নির্বাচন ও ব্যালট জালিয়াতির ইস্যুতে তাকে কঠোর জেরার মুখে ফেলেন। তবে রিপাবলিকান নেতারা তাকে ‘যোগ্য ও প্রমাণিত নেতা’ হিসেবে সমর্থন জানিয়েছেন।
জাতীয় নিরাপত্তায় নয়; বরং করপোরেট আইনেই তার ক্যারিয়ার গড়ে উঠেছিল। ১৯৬৬ সালে জন্ম নেওয়া ক্লেটন পেন্সিলভেনিয়া ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর দুই দশকের বেশি সময় ‘সুলিভান অ্যান্ড ক্রমওয়েল’ ল ফার্মে যুক্ত ছিলেন। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ট্রাম্প প্রশাসনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০২৫ সালে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হন। এবং এবার তিনি দেশের শীর্ষ গুপ্তচরের ভূমিকা সামলাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন