প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরে একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বপন চন্দ্র নামের একজন চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের পুত্র।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন
কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে খুন, আহত ভাবি
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, স্বপন চন্দ্র রাতে নাটোর থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফেরার পথে নাটোরের চাঁদপুর এলাকায় এসে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই স্বপন চন্দ্র নিহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন