প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরে চাঁনমিয়া হাউজিংয়ের সামনে ঘটে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা। তবে এ ঘটনায় কেউ আহত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৩ আগস্ট) রাত ৮টার সময় হাউজিংয়ের ৪ নাম্বার সড়কে এই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জামিয়া রাহমানিয়া মাদরসা।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বকুল মিয়া নামের এক ব্যক্তির বাসার সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
আমরা ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন