ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: কেসিসি প্রশাসক


খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: কেসিসি প্রশাসক

খুলনা, ১৬ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন এবং দেশের বুকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। এর পর মরহুমা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। খালেদা জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।

সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপনের প্রেক্ষাপটে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জুলাই বিপ্লবের পরে খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনৈতি নিয়ে চলছেন এবং আমাদের জন্য একটি সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

এ অনুষ্ঠানে মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান এবং সহসভাপতি পারভিন সুলতানা মিতু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ও শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ এম


বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ও শুভেচ্ছা

 ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

আজ তিনি একটি অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে বাংলাদেশের এই গৌরবময় বিজয় দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে রেকর্ডে ইংল্যান্ডের পরেই বাংলাদেশের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


যে রেকর্ডে ইংল্যান্ডের পরেই বাংলাদেশের অবস্থান

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা যেন অনেক বড় একটি কাজ। আর সেখানে জয় পাওয়াটা তাই হতে পারে আরও বেশি প্রভাবশালী। ডারউইনে, বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলের বিপক্ষে বাংলাদেশ শক্তিশালীভাবে এগিয়ে এসেছে। তারা অস্ট্রেলিয়াকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে আনে। তাদের দম্ভ ভেঙে মাত্র চতুর্থ দিনেই ৯ উইকেটের জয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম তালিকাভুক্ত করলেন লাল-সবুজের প্রতিনিধিরা। এই ইতিহাস গড়া জয় রেকর্ড বইয়ে পরিবর্তনও এনেছে।

বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে, অস্ট্রেলিয়ায় প্রথম জয় পেয়েছে কেবল একটি দল। ইংল্যান্ডের বিপক্ষে সেটি ঘটেছিল তাদের দ্বিতীয় ম্যাচেই। এটি ছিল ইতিহাসের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেলো তাদের তৃতীয় টেস্টের মাধ্যমে।

দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের এ জন্য পাঁচ টেস্ট প্রয়োজন হয়েছিল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের জয় এসেছে সপ্তম ম্যাচে এবং ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল দ্বাদশ টেস্টের মাধ্যমে।

ডারউইন টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বোলারদের মধ্যে উইকেটের ব্যবধান ছিল যথেষ্ট বেশি। অথচ উইকেটসংখ্যায় পিছিয়ে থেকে, টেস্ট জয়ের নজির রয়েছে কেবল দুটি। ২০২৪ সালে ভারত (১,২৪৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (১,১১১)—এই দুই দলেরই এমন ব্যবধান পেছনে ফেলে হারানোর নজির রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

বাংলাদেশের পক্ষে দেশের বাইরে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড এখন হাসান মাহমুদের দখলে। এর আগে এই রেকর্ড ছিল মেহেদী হাসান মিরাজের অধীনে—যিনি ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন।

টেস্ট ম্যাচে বাংলাদেশের পেসারদের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও এখন হাসান মাহমুদের। সবার শীর্ষে রয়েছেন শাহাদাত হোসেন, যিনি ২০০৮ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯/৯৭ বোলিং করেছিলেন। ডারউইনে হাসান মাহমুদের ম্যাচ ফিগার ৯/১১১।

অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টেই কোনো সফরকারী বোলারের জন্য এটি হলো তৃতীয় সেরা ম্যাচ বোলিং রেকর্ড। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের মরিস টেট এবং ১৯৯০ সালে মেলবোর্নে পাকিস্তানের ওয়াসিম আকরাম—দুজনেই অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম টেস্টে ১১টি করে উইকেট নিয়েছিলেন, কিন্তু হাসান মাহমুদ ৯টি উইকেট সংগ্রহ করেছেন।

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসাররা মোট ১৪ উইকেট নিয়েছেন, যা এক ম্যাচে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছে। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এবং ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পেসাররা ১৪ উইকেট নিয়েছিলেন।

মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার একই ম্যাচে ফিফটি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন। এর মধ্যে দুবার তিনি দেশের বাইরে সফল হয়েছেন। বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশের বাইরে দুবার একই কীর্তিটি করেছেন।

অধিনায়ক হিসেবে দেশের বাইরে তৃতীয় টেস্ট জিতলেন নাজমুল হোসেন শান্ত। বিদেশের মাটিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দুটি করে টেস্ট জয়ের রেকর্ড ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে সব মিলিয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডও এখন শান্তর—৯টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখাউড়ায় ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, মোঃ শরীফ উদ্দিন

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


আখাউড়ায় ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মদ ও অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং গ্রেপ্তার নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়।

আদালতে বিষয়টি উপস্থাপনের পর বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%