প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে নিলক চাকমা নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং এলাকায় মাদক সেবনের দায়ে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নিলক চাকমা (নিলক), মেরুং ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারীপাড়া এলাকার শুভারঞ্জন চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মেরুং এলাকায় মাদক সেবনের অভিযোগে নিলক চাকমাকে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় মোবাইল কোর্ট মামলা করা হয়।
মোবাইল কোর্ট মামলা নম্বর-২৪/২৬, তারিখ ২৭ আগস্ট ২০২৬। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাকে বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে দীঘিনালা থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন