প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে প্রবাসী ও দর্শনার্থীদের জন্য, যা নির্দেশ করছে যে, নিয়ম না মানলে বিপদ হতে পারে।
আন্তর্জাতিক ডেস্কের খবর অনুযায়ী, কাতারে বসবাসরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর প্রবাসীদের বৈধ অবস্থানের সময়সীমা (গ্রেস পিরিয়ড) ৩০ দিন থেকে কমিয়ে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে। এই নতুন নির্দেশনার বিষয়ে কাতরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক একটি ওয়েবিনারে তথ্য প্রকাশ করা হয়।
এয়ারপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি সংবাদমাধ্যমকে জানান যে, পূর্বে রেসিডেন্সি পারমিট বাতিলের পর প্রবাসীরা ৩০ দিন পর্যন্ত কাতারে অবস্থান করতে পারতেন, কিন্তু বর্তমানে তা কমে দুই সপ্তাহ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আকামা বাতিল হওয়ার পর নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে না পারলে প্রবাসীদের প্রতিদিন ১০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।
এছাড়া কাতারে আসা দর্শনার্থীদের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ক্যাপ্টেন আল কুওয়ারি ভিজিটর বা পর্যটকদের তাঁদের পাসপোর্টে থাকা ভিসা স্ট্যাম্পের মেয়াদ এবং অবস্থানের সময়সীমা সতর্কতার সাথে যাচাই করার জন্য আহ্বান জানিয়েছেন। ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে কাতারে অতিরিক্ত সময় অবস্থান করলেই প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।
ভ্রমণকালীন জটিলতা এড়াতে, কাতার ছাড়ার আগে প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের বর্তমান আইনি স্ট্যাটাস পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো বকেয়া ট্রাফিক ফাইন, ওভারস্টে জরিমানা বা অন্য কোনো সরকারি পাওনা থাকলে তা বিমানবন্দরে যাওয়ার আগে পরিশোধ করা উচিত, অন্যথায় ভ্রমণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। প্রবাসীরা চাইলে এই মেট্রাশ অ্যাপের মাধ্যমে তাঁদের রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তর বা ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করে এবং যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষার ভোগান্তি কমানোর জন্য হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট বা ইলেকট্রনিক গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে এই বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ই-গেট সক্রিয় রয়েছে, যা যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারেন।
কাতারে জন্ম নেওয়া নবজাতকদের বিষয়েও আইনি প্রক্রিয়া স্মরণ করিয়ে দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি জানালেন, প্রবাসীদের নবজাতকের জন্মের পর অবশ্যই পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। পরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে, শিশুটির বাবার স্পন্সরশিপের অধীনে কাতারের রেসিডেন্সি পারমিট বা আকামা নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন