প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগরী ও অধিক্ষেত্র এলাকার টেকসই অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিকীকরণে (Modernization) সুপরিকল্পিত উন্নতীতে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাজ, প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ব্যবস্থাকে উন্নত, বিজ্ঞানসম্মত এবং সমসাময়িক যুগের উপযোগী ব্যবস্থায় পদার্পণে প্রযুক্তি, অর্থনীতি, চিন্তা-ভাবনা এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাইওরপুলে সিউকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দের সঙ্গে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সহযোগিতা কামনা করেন সিলেটের ডায়ানামিক রাজনৈতিক ব্যক্তিত্ব লোদী।
সভাটি সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন উকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।
এ সময় সিউক চেয়ারম্যান বলেন, ‘সিলেটকে বাসযোগ্য আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে সিউক।
যুগোপযোগী আবাসন প্রকল্প বাস্তবায়নে ‘গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট’কে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থানসহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজে নেমেছে সিউক।
এছাড়া ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ। সে নিরিখে গণমাধ্যমের সহযোগিতা সিউকের পথচলাকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক নন্দিত জনপ্রতিনিধি ও সিউক চেয়ারম্যান কয়েছ লোদী।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি কার্য্যক্রম সহজীকরণে গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে সিলেটের পরিকল্পিত উন্নয়নে সিউকের ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে সময় টিভির বিশেষ প্রতিনিধি একরামুল কবির, দৈনিক যুগান্তরের সংগ্রাম সিংহ, দৈনিক ইনকিলাবের ফয়সল আমীন, কালবেলার মিঠু দাস জয়, ডিবিসির প্রত্যুষ তালুকদার, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, মাছরাঙ্গা টিভির শুভ্র দাস, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহী, এখন টিভির সমীরণ দাস, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সানী, প্রথম আলোর মানবধী সিংহ, বিডিনিউজ২৪-এর বাপ্পা ঘোষ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দেবাশীষ দেব এবং সিলেটের মানচিত্রের সম্পাদক ফয়সল আহমদ বাবলুসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন