প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের মাস জুনে চীনের খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেড়েছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এই খবরটি জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরের পর, চীনের খুচরা বিক্রিতে এটি প্রথমবারের মতো বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি দেখা গেল। জুনে খুচরা বিক্রি গত মাসের তুলনায় বেড়ে যাওয়ায় দেশটির নেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। কারণ, চীন দীর্ঘদিন ধরে দুর্বল অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, মে মাসে খুচরা বিক্রি ০ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। সেই তুলনায় জুনের এই প্রবৃদ্ধি একটি উল্লেখযোগ্য উন্নতি হিসেবে ধরা হচ্ছে।
এদিকে, জুন মাসে চীনের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি ব্লুমবার্গের পূর্বাভাস দেওয়া ৪ দশমিক ৬ শতাংশের চেয়েও বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন