প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কামিল মিশারা ১০৮ রান করার সাফল্য পেয়েছেন বটে। তবে তাওহীদ হৃদয়ের ৫৪ রানের ইনিংসটির গুরুত্ব এ ক্ষেত্রে কম নয়। তার ২১ বলের ওই ইনিংসে ভর করেই জাফনা কিংস ২ উইকেটে ২৪২ রানের সংগ্রহ দাঁড় করায়। লক্ষ্য তাড়াতে গল গ্যালান্টস ২৩০ রান করতে সক্ষম হয়েছিল। অবশেষে ১২ রানে জিতে জাফনা ফাইনালে উঠে যায়।
৮ আগস্টের ফাইনালে জাফনা গল ও কলম্বো ক্যাপসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দলের জয় হবে তাকেই দেখা যাবে। ক্যাপস দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে এলিমিনেটরে ক্যান্ডি রয়্যালসকে হারিয়ে।
প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম কোয়ালিফায়ারে খাজা নাফে মাত্র ৩২ বলে ৫৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, তখন ১৬ ওভারে জাফনার রান ছিল ১৭৮। দুই বল পরেই সেঞ্চুরি তুলে নেন মিশারা। এরপর ঝড়টা তুলেন হৃদয়।
ছক্কার পসরা সাজিয়ে বসা হৃদয় দাসুন শানাকার করা ২০তম ওভারে ২২ রান তুলেন। ইনিংসে তিনি মোট ৫টি ছক্কা মারেন এবং ৩টি চারও মারেন। ৫৫ বলে মিশারা ৭টি ছক্কা মারেন এবং ১০টি চার হিট করেন। তার ওপেনিং সঙ্গী আভিস্কা ফার্নান্দো ১৯ রান করেন।
এরপর গলকে লক্ষ্যে পৌঁছানোর আগেই আটকে রাখায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন মোহামেদ শিরাজ ও লিজাড উইলিয়ামস। ৩৪ রানে শিরাজ ৩ উইকেট আউট করেন এবং ৩৯ রানে উইলিয়ামস ২ উইকেট নেন। ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব আল হাসান ৩ ওভারে ৩৬ রান দিয়ে চামিকা করুনারত্নের উইকেটটি নেন। গলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন স্যাম হারপার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন