প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, "আমরা লক্ষ্য করেছি, অনেক মুখোশধারী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢুকে গিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করছে।" সরকারের কাছে থাকা তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। নিরীহ গার্মেন্ট শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে, যার ফলে এখানে একটি অস্থিরতা সৃষ্টি করা যায় এবং আমাদের রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদনকে ব্যাহত করা যায়।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, "নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে।" সরকার এই ধরনের অপতৎপরতা কঠোর হাতে মোকাবেলা করবে। তিনি জানান, যারা সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
মন্ত্রী জোর দিয়ে বলেন, "এই সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা সত্যিকারের শ্রমিক সংগঠন জড়িত নয়।" তিনি বিশ্বাস করেন, এসব সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক ভাই জড়িত না। শ্রমিকরা আলাপ-আলোচনা করবেন এবং তাদের প্রতিনিধির নাম দেওয়া হয়েছে। মজুরি বোর্ড গঠিত হয়েছে, যার মাধ্যমে তাদের নূন্যতম মজুরি নির্ধারণ হবে।
তিনি উল্লেখ করেন, শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে, যাতে শ্রমিকের স্বার্থ রক্ষা করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যাতে গার্মেন্ট শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন উন্নয়ন যাতে ব্যাহত না হয়। রপ্তানি যাতে বৃদ্ধি পায়, এই বিষয়গুলো লক্ষ্য রেখে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি আহ্বান জানাই, যাতে তাদের সমস্ত মিল চালু রাখে এবং উৎপাদন চালু রাখে।" তিনি বলেন, "কোনোভাবেই যেন রপ্তানি সংকট তৈরি হয় এমন কাজ না করে এবং শ্রমিকদের সঙ্গে মিলেমিশে আলোচনা করে তাদের কার্যক্রম চালাবে।" মন্ত্রী জানান, আজকের দিনের মধ্যেই সাময়িকভাবে বন্ধ হওয়া মিলগুলো পুনরায় চালু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন