প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৩৩ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের মো. আসাদ মিয়া (৪২) ও মাদারীপুরের মো. রানা (২৪)।
রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৪। এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রঘুরামপুর এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৪-এর সিপিএসসি দল। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী ‘আলিফ সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা কাঁধের ব্যাগ ও ট্রলিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপের মধ্যে ২৯৩ বোতল এসকাফ সিরাপ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপ রয়েছে। এ ছাড়া নগদ ১৪ হাজার ৭০০ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে তরুণ ও যুবকদের কাছে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের জব্দ করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন