প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরান সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও ইসরাইল দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এক হামলায় একজন নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।
এদিকে ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মনে করে যে, সীমান্তবর্তী এসব এলাকা তাদের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
গত বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রথম দফাতে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি উল্লেখ রয়েছে। চুক্তির প্রকাশিত বিবরণে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির পরও বিচ্ছিন্ন হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা অনেকাংশে লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি বাহিনীর উপস্থিতি নিয়ে চলমান বিরোধের ওপর নির্ভর করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন