প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. রাসেল বেপারী। প্রার্থিতা ঘোষণার পর, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খাতিয়াল দশয়ানীকান্দি এলাকায় বেপারী বাড়ির উঠানে একটি বিশাল মতবিনিময় সভা আয়োজিত হয়।
মতবিনিময় সভায় বালিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অনেকেই চেয়ারম্যান প্রার্থী মো. রাসেল বেপারীর প্রতি সমর্থন জানান।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে মো. রাসেল বেপারী বলেন, “জনগণই আমার শক্তি। জনগণ আমার পাশে থাকলে আমি তাদের সেবা করতে চাই। বালিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরো উল্লেখ করেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধান, এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন