প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। ইউটার্ন পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেট কার। কিন্তু, ট্রাকটি থামেনি এবং চালক চাপা পড়া প্রাইভেট কারটিকে টেনে নিয়ে যেতে থাকেন। প্রাইভেট কারটিকে এইভাবে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যান।
এই ঘটনা শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে ঘটে।
দুর্ঘটনার পর সেখানকার একটি ভিডিও সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানা যায়, প্রাইভেট কারটি ট্রাকের নিচে চাপা পড়ার দৃশ্যটি দেখে পথচারীরা দ্রুত ছুটছিলেন ট্রাকটি থামানোর জন্য; তারা চিৎকার করে বলছিলেন থামতে। কিন্তু, ট্রাক চালক ২০০ মিটার সামনে পর্যন্ত টেনে নিয়ে যান প্রাইভেট কারটিকে। এই ঘটনায় প্রাইভেট কারটি ব্যাপকভাবে দুমড়েমুচড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন তার মালিক তানভীর হোসেন।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ের বড়দারগারহাট এলাকায় হাক্কানী পেট্রলপাম্পের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে প্রাইভেট কারটি ঘোরাচ্ছিলেন চালক। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক কারটিকে ধাক্কা দেয় এবং সেটি ট্রাকের সামনের অংশে আটকা পড়ে। কিন্তু, ওই অবস্থায় ট্রাকের চালক গাড়িটি থামাননি এবং কারটিকে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন বলেছেন, খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছি এবং থানায় নিয়ে এসেছি। ট্রাকের চালক পালিয়ে গেছে। আহত ব্যক্তিকে তার স্বজনেরা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে গেছেন এবং আমরা ঘটনাটি তদন্ত করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন