প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পুরাতন রমনা থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন