প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন নির্মাণে বরাবরই ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহী তানিম নূর। তার কাজ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সবসময়ই থাকে। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়ে তিনি সেই আগ্রহকে আরও উসকে দিয়েছেন।
গোয়েন্দা গল্পে ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এবার তিনি বড় পর্দার জন্য নতুন গোয়েন্দা ঘরানার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটির নাম হচ্ছে ‘মজনু এন্টারপ্রাইজ’।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিম নূর একটি রহস্যময় ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। সেখানে লেখা রয়েছে, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। ছবির সঙ্গে ‘কামিং ২০২৭’ লেখা রয়েছে। ছবিটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
নির্মাতার পোস্টের মাধ্যমে কৌতূহল বাড়লেও সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তানিম নূর জানিয়েছেন, আগামী বছর সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
কালের কণ্ঠকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে। এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
নির্মাণের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত আছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমা আসছে, যেখানে তিনি প্রযোজক হিসেবে রয়েছেন।
সর্বশেষ ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন