প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের পরিস্থিতি থমথমে থাকায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন নির্দেশ দিয়েছে, কেউ যদি ১৪৪ ধারা লঙ্ঘন করে, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্সদেরও নিয়োগ দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি কোনো ব্যানার টাঙানো হয় বা লোকজন জমায়েত হতে দেখা যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসিদের মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠোর নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশও প্রায় বন্ধ হয়ে গেছে।
সূত্র: জিও টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন