প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের কেশবপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা আওয়ামীলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে কেশবপুর পৌরশহরের থানার মোড় থেকে দলীয় কার্য্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের মধুসড়ক, হাসপাতাল সড়ক, পৌরসভা সড়ক, উপজেলা সড়ক এবং মধুসড়ক হয়ে দলীয় কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলে পৌর ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন