প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোনভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না, এ বিষয়ে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি জানিয়েছেন, সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
পার্শ্ববর্তী দেশের পুশ ইনের এমন সব ঘটনাকে নজিরবিহীন বলেই উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) সকালে, দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে, বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিজিবি আয়োজিত একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজিবির ব্যবস্থাপনায় এই মানবিক চিকিৎসা ক্যাম্পটি আয়োজনের বিষয়ে তিনি বলেছিলেন, আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান, সীমান্ত এলাকায় হতদরিদ্র বেকার যুব শক্তিকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলার মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিজিবি।
অন্যদিকে, ২৯ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি সন্ধ্যা পর্যন্ত চলবে।
এই কর্মসূচির মাধ্যমে ওই এলাকার ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এছাড়াও সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন