প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সংযোগস্থলে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় একটি শিশুর মৃত্যু ঘটে। দুর্ঘটনার ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন। জানা গেছে, অতিরিক্ত যাত্রী ও ছয়টি মোটরসাইকেল বহনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন।
সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি একপাশে কাত হয়ে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে ও স্থানীয়দের সাহায্যে নদীর পাড়ে উঠতে সক্ষম হন। কিন্তু মা ও মেয়ে দুজনই নিখোঁজ হয়ে যান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা ১০ মিনিটের দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার মায়ের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধারকাজের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা পুলিশের একটি দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন