প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে।
ট্যাঙ্কারে নতুন করে হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী দেখা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৫ ডলার বা ১.৬৭ শতাংশ বেড়ে গেছে। ফলে ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৮.৫২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১.১৫ ডলার বা ১.৪২ শতাংশ বেড়ে ৮২.৪০ ডলারে দাঁড়িয়েছে।
সাপ্তাহিক হিসাবেও তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট প্রায় ৬ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় ৫.৪ শতাংশ বাড়ার পথে রয়েছেন।
তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলা ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাকে দেখা হচ্ছে। ১৪ আগস্ট দুটি সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়। হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে জাহাজ দুটির ক্ষতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। একই সাথে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষক অ্যান্ড্রু লিপোর মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দীর্ঘ সময় ধরে সীমিত থাকলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। কারণ, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং ট্যাঙ্কার চলাচলের ওপরই বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী গতিপথ অনেকটা নির্ভর করছে। সংকট দীর্ঘায়িত হলে তেলের দামে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন