১২:২৫ পি.এম
সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না— এই আদেশটি হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশটি স্থগিত করেছেন।
আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে এ সংক্রান্ত আদালতে রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, আপিল বিভাগের আদেশের অর্থ হলো— যদি ফৌজদারি অভিযোগের সঙ্গে কোনো ব্যক্তি সম্পৃক্ত না থাকলেও, কিন্তু তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তের সময় তাকে নিয়ে কিছু তথ্য পান, তাহলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদনের সুযোগ পাবেন।
এর আগে, হাইকোর্ট রায় দিয়েছিল যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, তাহলে বিবাদীরা তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না। এই রায়টি বিশেষ কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে প্রদান করা হয়েছিল।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া, আবেদনকারী যদি বারবার শ্যোন অ্যারেস্টের শিকার হন এবং শুধুমাত্র হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের পদক্ষেপ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে হাইকোর্ট রুল জারি করে। পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন