প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ১৫ লিটার চোলাইমদসহ মোঃ বাবুল ইসলাম (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি গ্রামস্থ এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত বাবুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা। তিনি মকরমপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে আবুর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি চৌকস দল বিকেলে মকরমপুর ঘুন্টি এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১৫ (পনের) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন