প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময়, কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ এবং বনজ গাছের চারা রোপণের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা।
কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন বলেন, ‘দেশব্যাপী স্বেচ্ছাসেবক দল এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। ফলদ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন মানুষ ফল পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। তাই আমাদের এই কর্মসূচি শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’
কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বেপারী বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ নয়। আমরা পুরো উপজেলায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।’
বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে নাজমুল হোসেন, মো. শহিদুল ইসলাম বেপারীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন