ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা মোঃ নোমান (২৫), নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) রাত দেড়টায় নগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ নোমান, তিনি সপুরা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে এবং বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত (২৭ মে) রাত সোয়া ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার জামাল সুপার মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নামে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্মেলিত এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নিঃশর্ত মুক্তি চাই, লেখা প্রচারণামূলক পোস্টার সাঁটানো হয়।
এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত চলাকালে সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত দেড়টায় সপুরা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে কলেজের অর্থনীতি বিভাগের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে কলেজের অর্থনীতি বিভাগের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
 
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২৫তম ব্যাচ (২০২০-২১ শিক্ষাবর্ষ) এর বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ মঙ্গলবার ( ০৭ জুলাই-২০২৬ খ্রিঃ) সকালে কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফ উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল। 
 
এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নোসক সাংবাদিক সমিতির সদস্য সচিব,  বিভাগের বিভিন্ন বর্ষের প্রতিনিধি ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।  
 
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মনিরুল ইসলাম অর্থনীতি বিভাগের শিক্ষার মান, ঘোচানো পরিবেশ এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে থেকে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতি গড়াল অ্যাসিড হামলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতি গড়াল অ্যাসিড হামলায়

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক ভুক্তভোগীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা দুই ভাই মো শামীম মিয়া (১৮) ও মো. সাগর মিয়াকে (২১)।

আহতদের মধ্যে রয়েছেন - উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই উপজেলার শাহবাজপুর বাজারে অবস্থানকালীন শামীম শাকিলের কাছে বিড়ি চান। এ সময় শাকিল ক্ষুব্ধ হয়ে কথা কাটাকটির এক পর্যায়ে শামীমকে চড় মারেন। এই ঘটনার প্রেক্ষিতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের সরিয়ে দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পরে শাকিল শাহবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশে এক কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। তখন অভিযুক্ত শামিম নিজেদের জুয়েলারি দোকানে ব্যবহৃত অ্যাসিড একটি গ্লাসে এনে শাকিলের ওপর নিক্ষেপ করেন। এর ফলে শাকিলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এই অবস্থায় দোকানে উপস্থিত সিরাজ মিয়া ও গৌরাঙ্গও এসিডে দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে শাকিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন শাকিলের মা থানায় আবেদনের মাধ্যমে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেল ও গ্যাসের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বিশ্ববাজারে আবারও বেড়েছে তেল ও গ্যাসের দাম

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ওমান উপকূলের কাছে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবর ছড়িয়ে পড়ার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে গ্যাস ও অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে গেছে। এই তথ্যটি প্রদান করেছে আল জাজিরা।

মঙ্গলবার (৭ জুলাই) ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরোতে (যা প্রায় ৫২ দশমিক ৫ মার্কিন ডলার) পৌঁছেছে। দিনটির আগে দরপতনের পর নতুন করে সরবরাহ-সংকটের আশঙ্কা দেখা দেয়, এবং এর কারণে বাজারে এ ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, সতর্কবার্তা অমান্য করে এগিয়ে যাওয়ার জন্য এলএনজি বহনকারী জাহাজটি হামলার শিকার হয়। কিন্তু এই ঘটনার সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৩ মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।
সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় তারা পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা এবং এ লক্ষ্যে চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মোঃ নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মোঃ নুরুজ্জামান হকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, পাকিস্তান সরকারের আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪০০ নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%