প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। জামিন পাওয়ার পর তিনি সংবাদমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান।
২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী। আদালতে অভিনেত্রীর পক্ষের আইনজীবী শাড়ি প্রচারণার প্রমাণ উপস্থাপন করেন, যা দেখে তাতে সন্তুষ্ট হয়ে তিশাকে জামিন দেন আদালত।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমার অনেক সম্মান হানি হয়েছে। আমি একটা কথা বলতে চাই আজকে যিনি আমার নামে এ কাজটা করেছেন আমাকে হ্যারেস করার জন্য তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে তিনি এটা করেছেন, আমাকে হুমকিও দিয়েছেন। সেগুলো আমি পরে আপনাদের জানাবো।"
তানজিন তিশা আরও বলেন, "আমি একটা কতাই বলবো, তারও কিন্তু একটা মেয়ে আছে। আজকে আমি ২৭ হাজার টাকার একটা শাড়ি আত্মসাৎ করেছি। ১৫ বছরের ক্যারিয়ারে এটা কাম্য নয়, একটা শাড়ির জন্য আমি আদালতে আসবো। তাই আমি চাই, কেই যেন কাউকে এভাবে ভবিষ্যতে হ্যারেস না করে। আমি যেন আইনে একটা ন্যায়বিচার পাই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন