প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্সের। যদিও ম্যাচটি নিয়ে উত্তেজনা অনেক, মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহ্বি প্রতিপক্ষকে নিয়ে আলাদা কোনো কৌশল সাজাননি। তিনি বিশ্বাস করেন যে, নিজেদের স্বাভাবিক খেলাই ফ্রান্সকে চাপে ফেলতে পারে।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওয়াহ্বি বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে কোনো চমকপ্রদ পরিকল্পনা নেই। ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো চমক থাকবে না। আমি কিছু লুকানোর প্রয়োজন মনে করি না এবং চমক দেখাতেও পছন্দ করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা ভালোই জানেন আমরা কিভাবে খেলতে চাই।’
তিনি আরও বলেন, বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণ ভাঙাই তাদের মূল লক্ষ্য হবে। তবে শুধুমাত্র উইং নয়, মাঝমাঠ কিংবা দুই প্রান্ত—যে পথ কার্যকর হবে, সেখান দিয়েই আক্রমণ গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘আমরা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারি, সেটি ইতোমধ্যেই প্রমাণ করেছি। তবে কৌশলগত বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।’
মরক্কো গত বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল। এবার তারা টানা দ্বিতীয়বারের জন্য শেষ চারে জায়গা করার সুযোগ পাচ্ছে। কিন্তু সেই লক্ষ্য পূরণে বাধা হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।
প্রতিযোগিতামূলক ফুটবলে মরক্কো এখন পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স চারটিতে জয়ী হয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মরক্কোর একমাত্র জয়টি এসেছে ২৮ বছর আগে টাইব্রেকারে।
২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কো ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে। কিন্তু সেই স্মৃতি এবার বাড়তি চাপ সৃষ্টি করবে না বলেই মনে করেন ওয়াহ্বি।
তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আলাদা। এর প্রেক্ষাপট আলাদা, ইতিহাসও আলাদা। তাই এটি ২০২২ সালের ম্যাচের মতো হবে না।’
আত্মবিশ্বাসী মরক্কো কোচের লক্ষ্য হচ্ছে, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন