প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে কিছুজন গুরুতর।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় সকালে বহুতল এই ভবনে এই দুর্ঘটনা ঘটে।
বেলজিয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডটি এন্টওয়ার্পের লিংকোরোভার এলাকায় অবস্থিত অগাস্ট ভার্মেইলেনলান সড়কের ওই ভবনে সংঘটিত হয়েছে এবং এতে প্রাণহানির সংখ্যা ৫ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের মুখপাত্র কিম বাস্টিয়েন্স জানিয়েছেন, আহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি এবং আগুনের কারণ সম্পর্কেও এখনো কিছুই নিশ্চিত নয়।
পঞ্চম তলায় বসবাসকারী ৮০ বছর বয়সী জ্যাকলিন হিরেন জানিয়েছেন যে তিনি প্রাণে বাঁচতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
পুলিশ আরো জানিয়েছে, তীব্র ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, এজন্য পুলিশ বিশেষ দল এবং ড্রোন ইউনিট মোতায়েন করেছে। আশেপাশের বাসিন্দাদের জানালা এবং ভেন্টিলেটর বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মী উঁচু মই এবং দড়ির সাহায্যে ভবনের ব্যালকনি এবং টেরাস থেকে বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। মোট ৮০টিরও বেশি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন