প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী সারা আলি খান ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা দেওয়ার কারণে বিতর্কের মুখে পড়েছেন। ইসলামি শরিয়তবিরোধী হিসেবে তার কর্মকাণ্ডকে চিহ্নিত করে ইসলামি ধর্মীয় নেতা মুফতি শেহাবুদ্দিন রাজভি বেরেলভি অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। একইসঙ্গে, তিনি সারাকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন।
সারা আলি খান গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে যান। সেখানে অন্যান্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পূজো দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে। মন্দির দর্শনের সেই ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুফতি শেহাবুদ্দিন একটি ভিডিওবার্তা প্রকাশ করে সারার মন্দিরে পুজো দেওয়ার বিরোধিতা করেন। তিনি দাবি করেন, ইসলামি শরিয়ত অনুযায়ী মুসলিমদের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-অর্চনা বা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। তিনি মন্তব্য করেন, এই বিধান নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য।
ভিডিওবার্তায় মৌলানা জানান, কয়েকজন মুসলিম যুবক সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পূজো দেওয়ার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলেন। তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
মৌলানা সারা আলি খানের মন্দিরে গিয়ে পূজো দেওয়ার এবং সেখানে প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, শরিয়তের দৃষ্টিতে এ কাজ অনুচিত। তিনি বলেন, এ জন্য অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাইতে হবে। তা না হলে আল্লাহর কাছে তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন বলেও দাবি করেন ওই ধর্মীয় নেতা।
এটি প্রথমবার নয় যে সারা আলি খান কেদারনাথ মন্দিরে গেছেন। এর আগে তিনি একাধিকবার সেখানে গিয়েছেন। মন্দিরটির সঙ্গে তার গভীর আবেগের কথাও তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
২০১৭ সালে ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় সারা ওই এলাকায় বেশ কিছুদিন ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কেদারনাথ তাকে ব্ল্যাক কফি পান, পাহাড়ে ট্রেকিং এবং পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসার মতো নানা অভ্যাস ও আগ্রহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।
২০১৮ সালে মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমা। এতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন