প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারে পাচারের সময় কোস্টগার্ড ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে। এই ঘটনায় পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
সোমবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা করে সিমেন্টসহ ওই পাচারকারীদের আটক করা হয়, তবে মঙ্গলবার কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করা হয়। তল্লাশির সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের মোট ওজন ৩৭ হাজার ৫শ কেজি এবং আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।
কোস্টগার্ড জানায়, এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়া সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন