প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে ওমর আরতান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার কারণে বিশ্বকাপে অফিসিয়ালদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি হিসেবে মনোনীত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এখন তিনি তুরস্কে অবস্থান করছেন।
৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ রেফারি হিসেবে পরিচিত। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর, একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কর্মকর্তাদের দলের নেতৃত্ব দেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আরতানকে দেশে ফেরত পাঠানোর কারণ জানায়নি। তবে সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকার অন্তর্ভুক্ত কয়েকটি দেশের একটি। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, আরতান এখন বিশ্বকাপে দায়িত্ব পালনে অক্ষম।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসনের প্রক্রিয়া, ভিসা অনুমোদন কিংবা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ফিফার আগের আসরের মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আয়োজক দেশের সরকারের কাছে আছে।’
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন আরতান।
কেরিয়ার এবং যাতায়াত সহজ করতে সোমালির নাইরোবিতে অবস্থিত দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, আরতানের জন্য বিশেষভাবে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।
এ ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেছেন, ‘এ বিষয়ে নেতিবাচক বা গোপন তথ্য নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারব না। তবে আমি বলতে পারি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিদ্ধান্তটি সঠিক ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।’
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আরতান বলেছেন, তিনি এখন ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চান। আরতান বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমি ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠানো ফুটবল পরিবারের সকলকে ধন্যবাদ। বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আমার সহকর্মীদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় আবার তাঁদের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকলাম।’
আরতান ৫২ রেফারির মধ্যে একজন ছিলেন, যাদের ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছিল ফিফা। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটি দেশে যৌথভাবে আয়োজিত হবে বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন