প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেরুর রাজধানী লিমায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে একই পরিবারের ৯ জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে আহত হয়েছেন আরও দুজন।
আইএনডিইসিআই বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়টি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন শিশু রয়েছেন।
পুলিশ প্রধান অস্কার আরিওলা এ ঘটনার তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানান যে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল কি না এবং চাঁদাবাজির সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আগুন থেকে বেঁচে যাওয়া গিনা ভিলচেজ জানান, তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট ১৭ জন। এর মধ্যে ৯ জন মারা যান এবং ৮ জন প্রাণে বেঁচে যান।
এই ঘটনার পর পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, দেশটির আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের প্রথম অগ্রাধিকার হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন